গ্লোবাল ফ্যাইন্যান্সের জরিপে বাংলাদেশের সেরা ইউসিবিএল

আপডেট : ০৪ মে ২০১৪, ২০:২৪
নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপ মতে বাংলাদেশের বেস্ট এমারজিং মার্কেটস ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)। এশিয়া প্যাসেফিক অঞ্চলের ৩০টি দেশের ৩০টি ব্যাংক বেস্ট এমারজিং মার্কেটস ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। যা ম্যাগাজিনটির গত মার্চ সংখ্যায় প্রকাশিত হয়েছে। ব্যাংকের সম্পদ বৃদ্ধি, মুনাফা, কৌশলগত সম্পর্ক, গ্রাহকসেবা, প্রতিযোগিতামূলক মূল্য এবং অভিনব পণ্য ইত্যাদি বিষয় বিবেচনা করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এছাড়া এবার প্রথমবারের মত রেজাল্টের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে গ্লোবাল ফাইন্যান্সের পাঠকদের উপর জরিপ করা হয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি