সম্প্রতি মোহাম্মদপুরের লালমাটিয়াস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সে মাসিক দোয়া ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বয়ানে জৈনপুরী পীর সাহেব বলেন, বর্তমানে দেশে অরাজকতা, গুম, খুন, অত্যাচার অনাচার, সন্ত্রাস থেকে মুক্তির জন্য সরকার কিংবা বিরোধী দলের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। তারা একে অপরকে দোষারোপ করছেন। তিনি বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে এবং সকল বাহিনীকে সঠিকভাবে তাদের ক্ষমতা ব্যবহারে বাধ্য করার জন্য সরকারকে পরামর্শ দেন।- প্রেস বিজ্ঞপ্তি
