প্রায় চার মাস ধরে অচল

আপডেট : ০৪ মে ২০১৪, ২২:০৮
ময়মনসিংহে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অ্যানাটমি অ্যান্ড হিস্টলজি বিভাগের প্রজেক্টর প্রায় চার মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। প্রতি বছরের মতো এ বছরও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবার আগে ক্লাস শুরু হয় এখানে। গত ১২ জানুয়ারি ক্লাস শুরু হয়ে এখন পর্যন্ত নিয়মিত ক্লাস চলছে। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম খুবই প্রয়োজন। কারণ শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানে দক্ষ করে তোলা না গেলে দক্ষ ভেটেরিনারি চিকিত্সক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। প্রজেক্টর না থাকার কারণে ব্যাহত হচ্ছে এখানকার পাঠদান কার্যক্রম। প্রায় সময়ই অন্য বিভাগের গ্যালারিতে যেতে হয় ক্লাস করার জন্য। আগামী ১৮ মে থেকে প্রথম সিমেস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। প্রজেক্টর না থাকার কারণে অনেক বিষয়ে এখনও অন্য শাখার শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে এ শাখার শিক্ষার্থীরা। তাই এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. শাকিল হোসেন, শিক্ষার্থী, ভেটেরিনারি অনুষদ (লেভেল-১ সিমেস্টার-১), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ