ধোঁয়ার কারণে ডিভোর্স!

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:১৪
বিয়ে আত্মার বন্ধন। এই বন্ধনে চিড় ধরানোটা কঠিন। তবে সেটা সম্ভব হয় তখন, যখন স্বামী-স্ত্রীর মধ্যে সেই আত্মিক বন্ধনটা গড়ে ওঠে। কিন্তু সব স্বামী-স্ত্রীর মধ্যে মনের সম্পর্কটা হয়তো গড়ে ওঠেনা। এই যেমন চীনের এক দম্পতির কথা বলা যায়। সামান্য ধোঁয়ার কারনে স্বামী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন! ওয়াং নামের ওই ব্যক্তিটি বেইজিংয়ে পরিবার নিয়ে বাস করতেন। এর আগে তারা হাইনান প্রদেশে দুই সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু স্ত্রীর পছন্দ না হওয়ায় পরিবার নিয়ে বেইজিংয়ে চলে আসেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ওয়াংয়ের অভিযোগ, এখানে প্রচুর ধোঁয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। উল্লেখ্য, বেইজিংয়ে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এখানের পরিবেশ দূষণের হারও বেশি। সরকার এর সমাধানের চেষ্টা করলেও সম্ভব হয়নি। ওয়াংয়ের মতে, তার এবং তার সন্তানদের ‘স্বাস্থ্যের’ কবর রচনা করছে ধোঁয়া। আর তাই এখানে তার বাস করা সম্ভব নয়। কিন্তু স্ত্রীর এতে আপত্তি আছে। আর তাইতো ওয়াং আদালতে আবেদন করেছেন বিবাহ বিচ্ছেদের। তবে বিবাহ বিচ্ছেদে তার স্ত্রীর সম্মতি আছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। - রয়টার্স