পৃথিবীর কোনো বস্তু ফেলার নয়। প্রত্যেকটি জিনিস ব্যবহারের পরও তার উপযোগিতা অর্থাত্ প্রয়োজন ফুরিয়ে যায় না। বিভিন্ন দেশে বাইসাইকেল এবং গাড়ি রাস্তায় ফেলে দিতে দেখা যায়। পরিত্যক্ত এসব যন্ত্রাংশও যে কাজে লাগে সেটা হয়তো অনেকেই ভাবে না। ফলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেশ। কিন্তু ভেনিজুয়েলা একটি পদক্ষেপ নিয়েছে। সেটা হলো বাইসাইকেল আর গাড়ি ভেঙ্গে গড়ে তোলা হবে বাড়ি!
ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের জনপ্রিয় নীতি ছিল নিম্নবিত্তদের জন্য বাড়ি নির্মান করে দেওয়া। সেটা বর্তমান সরকারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাড়ি নির্মান করতে প্রয়োজন স্টীল। দেশটিতে স্টীল উত্পাদনের ক্ষমতা ৫ মিলিয়ন। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা উত্পাদন বাধাগ্রস্ত হচ্ছে। উত্পাদন কমে এখন দেড় মিলিয়নে দাঁড়িয়েছে। একটি পরিত্যক্ত গাড়ির কারখানা পরিদর্শন করতে গিয়ে উপ-বিচারমন্ত্রী মারিয়া মারটিনেজ জানান, প্রায় ১১ হাজার অটোমোবাইল, প্রায় ১০ হাজার মোটরগাড়ি এবং সাড়ে ৫শত বাইসাইকেল স্টীল কারখানায় পাঠানো হয়েছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার বোধহয় একেই বলে! - এপি
