গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৫ মে ২০১৪, ১৯:৪৫
জনপ্রিয় বিভিন্ন উপন্যাস বা গল্পের সিরি?জ থেকে যেমন চলচ্চিত্র নির্মাণ করা হয় তেমনি জনপ্রিয়তা পাওয়া কোনো চলচ্চিত্র বা চলচ্চিত্রের চরিত্রকে উপজীব্য করে উপন্যাস বা গল্প লেখার চলটিও নতুন নয়। আর দ্বিতীয় এই দলে সবচেয়ে স্বার্থক হিসেবে বিবেচনা করা হয় যে চলচ্চিত্রকেন্দ্রিক বইগুলোকে সেটি হলো সাইন্স ফিকশন মুভি স্টার ওয়ার্সকে কেন্দ্র করে লেখা বইগুলো। ১৯৭৮ সালে আমেরিকার লেখক অ্যালান ডিয়ার ফস্টারের লেখা প্রথম স্টার ওয়ার্স ভিত্তিক বই? ‘সিপ্লন্টার অব দ্য মাইন্ডস আই’ প্রকাশিত হওয়ার পর গেল ৩৫ বছরে লুকাস লাইসেন্সিং ১০০ মিলিয়নেরও বেশি স্টার ওয়ার্স সংক্রান্ত বই বিক্রি করেছে যেগুলোর মধ্যে স্টার ওয়াসের্র কাহিনী অবলম্বনে লেখা ৮৫০টির মতো উপন্যাস ছাড়াও ছিল মৌলিক উপন্যাস, রেফারেন্স বই, শিশুতোষ বই এবং সাপ্লিমেন্টসহ নানা কিছু।