আজকের রাশিফল

আপডেট : ০৫ মে ২০১৪, ১৯:৪৭
৬ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২৩ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৬ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ:৬। আপনার শুভসংখ্যা: ৬। শুভবার: শুক্র। শুভরত্ন: হীরা। প্রকৃতিগতভাবে: আপনি গভীর আবেগ ও অনুভূতির অধিকারী। আপনি মূলত প্রেমিক। আপনি সুন্দরের পূজা করেন, ভালোবাসেন মানবতাকে। জীবনের লক্ষ্যে পৌঁছার উত্সাহ ও জজবা আপনাকে ভাসিয়ে নিয়ে পেতে পারে। কর্তব্যের প্রশ্নে আপনি নিবেদিতপ্রাণ। কোন সংঘাত ও বাধা আপনাকে এ পথ থেকে নিবৃত্ত করতে পারে না। আপনার হূদয় উত্সাহ ও উদ্দীপনার এক অগ্নিকুণ্ড। মহান আদর্শের পেছনে এর নিয়ন্ত্রিত সংযত প্রয়োগ আপনাকে মহত্তম মর্যাদায় ভূষিত করতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেতা রুডলফ ভেলেনটিনো, বিপ্লবী রোবেসপিয়ার মহারাজ ত্রৈলক্যনাথ চক্রবর্তী, ড. সিগমন্ড ফ্রয়েড, রবীন্দ্রনাথ ঠাকুর, ড. আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ আছে। দাম্পত্য মতবিরোধ দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আবেগকে সংযত রাখার চেষ্টা করুন। উত্তেজিত হওয়া ঠিক হবে না। দিনটি আজ ঘটনাবহুল হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক হওয়ার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রোমান্স শুভ নয়। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনাকে প্রতারিত করতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ সন্তানের জন্য কোনো কারণে চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় ভালো নাও যেতে পারে। খেলোয়াড়দের জন্য সময় অনুকূল থাকবে। খেলাধুলায় ভালো করার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য পরিবেশ ভালো থাকতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। পেটের ব্যধিতে ভুগবার আশঙ্কা আছে। কাজ-কর্মে কারো সহযোগিতা পেতে পারেন। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। দূরের যাত্রা শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঝগড়া-ঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বামী বা স্ত্রীর সাথে মতের অমিল হতে পারে। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কেউ আজ আপনার সাথে প্রতারণা করতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। দুষ্ট লোকের মিষ্টি কথায় না ভুললেই ভালো করবেন। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মানসিক অবসাদে ভুগতে পারেন। অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সৃজনশীল কর্মের সাথে জড়িত ব্যক্তিদের সাফল্য লাভের সম্ভাবনা আছে। গায়ক-গায়িকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মজুদদারী ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। টাকা থাকা সত্বেও কাঙ্ক্ষিত মজুদ নাও হতে পারে। আজ অযাচিত কোনো ঝামেলায় জড়াতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করুন। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ আছে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মনবল বৃদ্ধি পাবে। অর্থ লাভের সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে পুরস্কৃত হতে পারেন। দাম্পত্য সুখ অব্যাহত থাকবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ।