সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানে আরটিভি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। সেই সংকল্প নিয়েই আরটিভি তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৩’।
আরটিভিতে ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্যে থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটগরিতে এ পুরস্কার দেওয়া হবে। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবারে আজীবন সম্মাননা দেওয়া হবে মুস্তাফা মনোয়ারকে। অনুষ্ঠানটি ৬ মে সন্ধ্যায় হোটেল সোনারগাঁ থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
