জিয়ানগর উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

আপডেট : ০৫ মে ২০১৪, ২০:৫৯
জিয়ানগরের নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারকে দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ফায়জুল কবিরকে পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সুমাইয়া খানম দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর জিয়ানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাংচুর ও ২০১৩ সালের ২৭ অক্টোবর বালিপাড়ার যুবলীগ কর্মী স্বপন শীল হত্যা মামলায় জামিন আবেদন করে আদালতে হাজির হয়েছিলেন ফায়জুল কবির তালুকদার।