বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, বিচার ভিক্ষা চাওয়ার বিষয় নয়। এটা আমাদের নৈতিক অধিকার। অনেক সময় আমরা গুমের ভয়ে চুপ করে থাকতাম। কিন্তু এখন আর চুপ করে থাকবো না। চন্দন সরকার জীবন দিয়ে আমাদের জাগ্রত করে গেছেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রাঙ্গণে অপহরণের পর খুনের শিকার সিনিয়র আইনজীবী চন্দন সরকারের স্মরণ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন। স্মরণসভায় আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট চন্দন সরকারের পরিবারকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
