ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সাবা প্রদেশের মায়িফা শহরে রবিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৭ জন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। আল কায়েদা জঙ্গিরা মায়িফা শহরে আত্মগোপনে থাকলে সেনাসদস্যরা সেখানে অভিযান চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে কিছুসংখ্যক সেনাসদস্যও নিহত হয়েছে ।
আল কায়েদা আরব উপদ্বীপের শক্ত ঘাঁটি হিসেবে ইয়েমেনের দক্ষিণাঞ্চল ২০১১ সালে দখলে নেয়। এটাকে আল কায়েদার সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তান এবং পাকিস্তানে তাদের প্রশিক্ষণ বন্ধ হলে আল কায়েদা যোদ্ধারা সেখানে স্থানান্তরিত হয়।
সেনাবাহিনী বলেন, গত সপ্তাহে তারা ইয়েমেনের সাবা এবং আবইয়ান প্রদেশে ব্যাপকহারে প্রচারণা চালিয়েছেন।
