পাঁচবিবি সীমান্তে বিএসএফের ব্যানেটে গরু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০৫
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের ওপারে বিএসএফের ব্যানেটের আঘাতে গত সোমবার ভোরে জনি ইসলাম (২০) বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, পাঁচবিবি সীমান্তের হাটখোলা ২৮০ মেইন পিলার এলাকায় শ্রীমন্তপুর গ্রামের জনি ইসলামসহ অন্য গরু ব্যবসায়ীরা গরু আনতে যায়। ভারতীয় গরু ব্যবসায়ীরা গরু দেয়ার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা ব্যবসায়ীদের ধাওয়া করে এবং তাদের উপর ব্যানেট চার্জ করে। ব্যানেটের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে জনি ইসলাম মাটিতে পড়ে যায়। এ অবস্থায় বিএসএফ ভারতের জামালপুর গ্রামে নিয়ে জনিকে ফেলে রাখে। ভারতের হিলি হাসপাতালে নেয়ার পথে জনি মারা যান। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিন হাটখোলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জাহিদ ও কয়া কোম্পানি কমান্ডার হেলাল বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেয়ার জন্য ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পে ২টি চিঠি পাঠানো হয়েছে।