কোনো বাড়িতে যমজ শিশু জন্ম নিলে দেখার জন্য ভিড় জমে যায়। কিছুটা ব্যতিক্রম হওয়ায় এই কান্ডটি ঘটে। এরকম ঘটনাও খুব বেশি দেখা যায় না। যেখানে যমজ দেখার জন্য মানুষ অনেক সময় ব্যস্ত হয়, সেখানে কোনো কলেজে যমজদের ভিড় জমাটা আশ্চর্যই বটে। সেটাই ঘটতে যাচ্ছে ব্রিটেনের উইসকনসিনের সেইন্ট নরবার্ট কলেজে।
কলেজে একই সঙ্গে দুইজন জন্মগ্রহণকারী, একই সঙ্গে তিনজন এবং চারজন জন্মগ্রহণকারী যমজ শিক্ষার্থীরা অনার্স সমাপ্তির অনুষ্ঠানে মিলিত হবে। এই কলেজে এর আগে এধরনের ঘটনা ঘটেনি। এটা রেকর্ড বলে জানা গেছে। এরকম ১৯ জন শিক্ষার্থী আছে যারা একইসঙ্গে পড়ালেখা করছে। তারা নানা সুবিধা পেয়ে থাকে প্রতিষ্ঠানে। তারা একসঙ্গে চলাফেরা করে। সিনিয়র অ্যাশলে সাসকৌসকি নামের এক শিক্ষার্থী জানায়, সে তার যমজ বোনের সঙ্গে থাকে। এরকম বোনের মতো একজন বন্ধু পাওয়া তার জন্য ভাগ্যের বলে জানায়। মরগ্যান এবং মাইকেল হেইম নামের দুইজন আছে যারা একই সঙ্গে বাস করে। তারা বিভিন্ন কাজে একে অপরকে সহায়তা করে। তারা একই সঙ্গে চলাফেরা করলেও তাদের জীবনের লক্ষ্য কিন্তু এক নয়। তারা নিজেদের পছন্দমতো লক্ষ্য নির্ধারণ করেছেন। - ডাব্লিউএলইউকে
