মির্জাপুরে পরকীয়ার অভিযোগে সেনা সদস্য আটক

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৫০
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এলাকাবাসী গণধোলাই দিয়ে মশিউল ইসলাম নামের এক সেনাসদস্যকে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে ওই সেনাসদস্যকে পানশাইল গ্রামের প্রবাসীর বাড়িতে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে মির্জাপুর থানায় তাকে সোপর্দ করে। মির্জাপুর থানার এএসআই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টের একজন সেনাসদস্য রাতে তাকে ক্যাম্পে নিয়ে গেছে।