মার্কিন উপ-সহকারী মন্ত্রী ফাতেমা সুমার আজ আসছেন

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৫৬
যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী ফাতেমা সুমার দুই দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন। গতকাল সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ফাতেমা সুমার মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী এবং এই দায়িত্বের আওতায় তিনি আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে কাজ করেন। বাংলাদেশ সফরকালে তিনি বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সরকারি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।