রামুতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৫৯
জেলার রামুতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় ২টি দেশি অস্ত্র উদ্ধার ও ১ ডাকাতকে আটক পুলিশ। এ ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এএসআইসহ ৪ সদস্য আহত হয়। উপজেলার রাজারকুল ইউনিয়নের রামু-মরিচ্যা সড়কের ডাকাতিয়া ব্রিজ এলাকায় গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতরা হলেন—রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মন্ডলপাড়ার মাওলানা আব্দুস সোবহানের ছেলে খলিলুর রহমান (২৮) এবং একই এলাকায় আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (২৩)। রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ রামু-মরিচ্যা সড়কের ডাকাতিয়া ব্রিজ এলাকায় অবস্থায় নেয়। এ সময় ডাকাতরা গুলি করলে পুলিশ আত্মরক্ষার্থে প্রায় ১ ঘন্টা প্রতিপক্ষের সাথে ‘বন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়। এ ঘটনায় আহত পুলিশের ৪ সদস্য হাসপাতালে চিকিত্সাধীন আছেন।