মিথ্যা ভাউচারের মাধ্যমে সরকারের প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ চারজনকে আসামি করা হয়েছে। রবিবার দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন আরা মমতাজ আদালতে এ চার্জশিট দাখিল করেছেন বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়, মুদ্রণ সংক্রান্ত দরপত্রের চারটি বিলের বিপরীতে মোট ছয় কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৩২০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩১ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেন। অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিলের অনুমোদন দেয় কমিশন।
