আমিনের নায়িকা বাঁধন

আপডেট : ০৬ মে ২০১৪, ২০:২০
চলচ্চিত্রে নিজের অবস্থান বুঝেই এখন ছোটপর্দায় ঝুঁকেছেন আমিন খান। তবে বরাবরের এই গুণী অভিনেতা বেশ বেছে বেছেই নাটক করছেন। প্রথমবারের মতো আগামী ঈদের নাটকে একসাথে অভিনয় করলেন চলচ্চিত্র নায়ক আমিন খান ও জনপ্রিয় মডেল- অভিনেত্রী লাক্স সুন্দরী বাঁধন। রুদ্র মাহফুজের রচনায় ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় জুটি হয়ে অভিনয় করছেন 'ডিসকাউন্ট ইমরান' নাটকে। নাটকটির শুটিং হয়েছে কাকরাইলে ফিল্ম পাড়া, গুলশানের স্টেক হাউস রেস্টুরেন্ট ও উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে। আমিন খান -এর সাথে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, আমিন ভাইয়ের সাথে কাজ করে মনেই হয়নি প্রথম কাজ করছি। খুবই ভাল একজন মানুষ প্রফেশনাল একজন শিল্পী। তার অভিনয় দেখে আমি মুগ্ধ। নাটকে কাজ করা প্রসঙ্গে আমিন খান বলেন, আমি বেশ কিছু দিন টিভি নাটকে কাজ করেছি অনেকের সাথে কিন্তু বাঁধনের সাথে কাজ করে মনে হয়েছে সত্যিকারের একজন অভিনেত্রী সময় মত সেটে আসেন এইটা আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে। আর গল্পটা অনেক মজার রুদ্র ভাইয়ের লেখা গল্পটিও অনেক ভালো। নাটকে আমিন খান অভিনয় করছেন ইমরান চরিত্রে এবং বাঁধন অভিনয় করছে মৌ চরিত্রে। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মডেল ,অভিনেত্রী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন, তানভীর মাসুদ, শামীম, সিরাজ হোসেন, উজ্জল, সঙ্গীত শিল্পী এইচ এম রানা।