আব্দুল আলীম ললিতকলা একাডেমির আয়োজনে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকেল ৫ টায় জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে বৈশাখী উত্সব। উত্সবে অতিথিদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ টেলিভিশনের উপ-মহা পরিচালক বাহার উদ্দিন খেলন এবং সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। আজকের বৈশাখী উত্সব প্রসঙ্গে কণ্ঠশিল্পী আব্দুল জব্বার বলেন,‘ পুরো বৈশাখ মাসই আসলে উত্সবের মাস। সেই ধারাবাহিকতায় আব্দুল আলীম ললিতকলা একাডেমি এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
