দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলীয় বেনতিউ শহরে সরকার ও বিদ্রোহী দলের মধ্যে সোমবার তুমুল সংঘর্ষ হয়েছে। দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা সত্ত্বেও সরকারি বাহিনী ও বিদ্রোহী দলের মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রধান রিক মাচারের মধ্যে বিরোধের কারণে থামছে না এই যুদ্ধ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানী জুবা পরিদর্শনের কিছুদিন পর সোমবার সরকারি বাহিনী বিদ্রোহী দলের কাছ থেকে এই শহরটি নিজেদের দখলে নেয়। সফরকালে জন কেরি বলেন,পৃথিবীর এই নবীন দেশটিতে নৃশংসতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ও দায় এড়াতে পারে না।
দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অগার বলেন, তেল উত্পাদন বেনতিউ শহর সরকার বাহিনী নিজেদের দখলে নেয়ার একদিন পর সোমবার সেখানে সরকারি বাহিনী ও বিদ্রোহী দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
