স্লোভিয়ানস্ক শহরের উপকণ্ঠে ইউক্রেন সেনাদের হামলার মুখে পিছু হটছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। কয়েকটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, সরকারি বাহিনী শহরের উপকণ্ঠে একটি টিভি টাওয়ার দখল করেছে। বিচ্ছিন্নতাবাদীরা শহরের ভেতর দিকে পালাচ্ছে। চলছে লড়াই। শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। লড়াইয়ে ১২ ইউক্রেন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চোরাগোপ্তা হামলায় আহত হয়েছে অন্তত ৩০ সেনা। ঘটনাস্থলের কাছে ৪টি অ্যাম্বুলেন্স, অন্তত দুটি সাঁজোয়া যান এবং কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে পালাতে দেখা গেছে। রুশপন্থিদের ঘাঁটিগুলোতে ইউক্রেন বাহিনীর অভিযান শুরু আশঙ্কা বেড়েছে রবিবার রাত থেকেই।
