কালের সাক্ষী পশুর নদ

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:১১
এক কালের প্রমত্ত পশুর নদ এখন শুধুই কালের সাক্ষী। মাত্র এক যুগের ব্যবধানে নদটি নাব্যতা হারিয়ে ফেলেছে। জেগে ওঠা জমিতে গড়ে উঠছে ঘরবাড়ি, হচ্ছে ধানসহ বিভিন্ন ফসলের চাষ। জমির দখল নিয়ে মাঝে মধ্যে চলছে তিন থানার মানুষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ। পশুরের অস্তিত্ব বিলীন হবার সাথে সাথে বহু হাট-বাজার হারিয়েছে প্রাণচাঞ্চল্য। নদ ভরাট হয়ে যাওয়ায় আশপাশের গ্রামে জলাবদ্ধতা সমস্যাও তীব্র আকার ধারণ করেছে। শুকিয়ে যাওয়া পশুর নদের এ ছবিটি তুলেছেন ইত্তেফাকের বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা আব্দুল হামিদ