আজ আর.পি. সাহা অপহরণের ৪৩তম বার্ষিকী

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:১২
আজ ৭ মে দানবীর রণদা প্রসাদ সাহার (আর.পি. সাহা) অপহরণ এবং মির্জাপুর (টাঙ্গাইল) গণহত্যার ৪৩তম বার্ষিকী পালন করা হবে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সৈন্যরা রণদা ও তার পুত্র ভবানী প্রসাদকে তাদের নারায়ণগঞ্জ অফিস থেকে ধরে নিয়ে যায়। তারা আর ফিরে আসেনি। অনুমান করা হয়, মুক্তিযুদ্ধের সমর্থক বলে তাদেরকে হত্যা করা হয়েছিল। একই দিন পাকিস্তানিরা রণদার গ্রামের বাড়ি মির্জাপুরেও নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আজ সকাল ৭টায় কুমুদিনী পরিবারের সবাই নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন। দুপুরে রণদার বাড়িতে হবে কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। রণদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী কলেজ, দেবেন্দ্র কলেজ এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। রণদা তার সব সম্পদ এই ট্রাস্টে দান করেন। -প্রেস বিজ্ঞপ্তি