নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা সড়ক এলাকায় নির্মাণাধীন ভুঁইয়া মার্কেটের ভাঙা কংক্রিটের অংশ পড়ে শাহাদাত্ (২৬) নামে এক হোঁসিয়ারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত্ ভুঁইয়া মার্কেট সংলগ্ন নিজামউদ্দিনের মালিকা-নাধীন খাজা গার্মেন্টের শ্রমিক ছিলেন।