সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) বেস্ট প্রেজেন্টেড এনুয়্যাল রিপোর্ট এ্যাওয়ার্ড-২০১২ পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির
===
সম্প্রতি গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে জীবন বীমা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীকে “শ্রেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক” ২০১৩ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এম.পি
===
সম্প্রতি আইসিবি ইসলামী ব্যাংক লি.-এর এক্সিকিউটিভ অফিসার হাবিব আবদুল্লাহ শওকতের গ্রুপ বীমা দাবির চেক নমিনী আশ্রাফুন নাহারের নিকট হস্তান্তর করেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারী ডা. ক্যাপ্টেন মাজহারুল হোসেন (অব.)
