আজ ৭ মে টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে রাজাকার আলবদরদের সহযোগিতায় পাক সেনারা যাদের হত্যা করেছিল তারা হলেন— মির্জাপুর গ্রামের কমলা সাহা, সুভাষ সাহা, মধু সাহা, সুধাম চন্দ্র সাহা, ঊমাচরন, ধীরেন নাথ সাহা, গদাচরন সাহা, কেরুশীল, রংলাল সাহা, নিতাই চন্দ্র, আন্ধরা গ্রামের গৌরগোপাল সাহা, গঙ্গাচরন, পদসাহা, কান্দু সাহা, সরিষাদাইর গ্রামের ভবেন্দ্র সাহা, রঞ্জিত সাহা, নিতাই সাহা, ভোলানাথ, গনেশ সাহা, দুর্গাপুর গ্রামের কানাই সাহা, রাখাল চন্দ্র সাহা, সুরেশ, ভবেশ মন্ডল, বাইমহাটি গ্রামের রঞ্জিত সাহা, নগীনা বাশফৈর, কাণ্ঠালিয়া গ্রামের জগদীশ বকসী, সাধু মালী, পুষ্টকামুরী গ্রামের ডা. রেবুতী মোহন, ফনিন্দ্র নাথ সাহা, মাজম আলী ও জয়নাল আবেদীন। এ উপলক্ষে মির্জাপুর গ্রামে কীর্তন, কুমুদিনী কমপ্লেক্সে প্রার্থনা, কাঙ্গালী ভোজ এবং আলোচনা অনুষ্ঠান হবে। যাদের অবদানে মির্জাপুর দখলমুক্ত ও হানাদার মুক্ত হয়েছিল তাদের জন্য আজও নির্মিত হয়নি কোন স্মৃতিসৌধ বা শহীদ মিনার এমনকি স্মৃতি ফলক।
