গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামে গত সোমবার রাতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিউটি বেগম নামে এক গৃহবধূ নিজের শিশু কন্যার মুখে বিষ ঢেলে বিষপানে আত্মহত্যা করেন।
গৃহবধূর পিতা মোজলেন হক বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে যৌতুকের জন্য জামাই লিছু শেখ মারধর করত। জামাইকে বিদেশে যাওয়ার সময় দেড় লাখ টাকা দিয়েছিলাম। বিদেশ থেকে ২ মাসের মধ্যে ফিরে এসে আরো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত গত সোমবার সন্ধ্যায় বিউটি শিশু কন্যার মুখে বিষ ঢেলে দেয় এবং নিজে বিষপান করেন। তিনি গোপালগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। দেড় বছরের শিশু কন্যা রানু গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
