জার্মানি যাবেন চার শ্যুটার

আপডেট : ০৬ মে ২০১৪, ২২:০২
বিশ্বকাপ শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে চার শ্যুটারকে চূড়ান্ত করা হয়েছে। এরা হলেন শারমিন আক্তার রত্না, সাদিয়া, আব্দুল্লাহ হেল বাকি এবং মুন্না। আগামী ৩-১৩ জুন জার্মানির মিউনিখে বিশ্বকাপ শ্যুটিং অনুষ্ঠিত হবে। শ্যুটিং ফেডারেশন চেয়েছিল কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে ক্যাম্পে থাকা আট শ্যুটারকে পাঠাতে। কিন্তু এটা ব্যয়বহুল বলে অলিম্পিক অ্যাসোসিয়েশন চারজন রাইফেল শ্যুটারকে পাঠাচ্ছে। দু’জন স্কিট ও দু’জন পিস্তল শ্যুটারকে পাঠানো হচ্ছে না। তারপরও বিশ্বকাপ শ্যুটিংয়ে ব্যক্তিগত খরচে দু’জন শ্যুটার যাওয়ার জন্য অনুমোদন চেয়েছেন বিওএ’র কাছে। শ্যুটিংয়ের কোরিয়ান কোচ লি জি ইয়াং বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি ১৫ মে ঢাকায় আসবেন বলে জানা গেছে। মহিলা শ্যুটার রত্না সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে বিশ্বকাপ শ্যুটিং পারফরম্যান্স ভালো করতে সহায়তা করবে।