বিল্ট-ইন কালো গ্লাসে নিয়ম শিথিল

গাড়ির অস্বচ্ছ গ্লাস পরিবর্তনের নির্দেশ

আপডেট : ০৭ মে ২০১৪, ০০:১২
আগামী ১০ মে থেকে কোন মাইক্রোবাসের উইন্ডশিল্ড গ্লাস, দুই পাশ এবং পেছনের জানালায় কালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপসচিব (রাজ-২) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত গাড়ির ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। তবে যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পার্শ্বের জানালা ও পিছনের কাঁচ বিল্ট-ইন হলে সেগুলোর ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা গাড়িতে বিশেষ করে মাইক্রোবাসে কালো, রঙিন, মার্কারি, অস্বচ্ছ গ্লাস ব্যবহার করছে। বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পার্শ্বের জানালা ও পিছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে উপরিউক্ত আদেশ প্রযোজ্য হবে না।