বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করেছে ইসি

আপডেট : ০৭ মে ২০১৪, ০০:১৩
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় উচ্চ আদালতের নির্দেশে এ উপজেলার নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত রেখেছে কমিশন। গত সোমবার রাতে ইসির উপ-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেয়া হয়। আগামী ১৯ মে অন্যান্য আরো ১৩টি উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।