প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আপডেট : ০৭ মে ২০১৪, ০০:১৫
আজ ৭ মে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ২০০৭ সালের এই দিনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে লন্ডন থেকে দেশে ফিরে আসেন। এর আগে তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাকে আসতে বাধা দেয়। সরকারের নির্দেশে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বহন করতে চায়নি। পরে তিনি তত্ত্বাবধায়ক সরকারের মামলা-মোকদ্দমার হুমকি উপেক্ষা দেশে ফেরেন। জরুরি অবস্থার মধ্যেও সেদিন বিমানবন্দরে লাখো জনতা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তাকে বঙ্গবন্ধু ভবনে আনা হয়। এরপর থেকেই প্রতিবছর আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হচ্ছে।