সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
দ্য আদার ওমেন
ক্যামেরুন ডিয়াজ অভিনীত নতুন সিনেমা ‘দ্য আদার ওমেন’। বয়ফ্রেন্ড আর কাজ নিয়ে খুব সুন্দর জীবন ছিল তার। কিন্তু হঠাত্ করেই জানতে পারেন তার বয়ফ্রেন্ড বিবাহিত। এরপর তাদের ব্রেকআপ হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কিছুদিন পর জানতে পারেন বয়ফ্রেন্ডের স্ত্রী তার সাথে প্রতারণা করছে। এরপর শুরু হয় বয়ফ্রেন্ড বাঁচানোর মিশন।
কুইন
কঙ্গনা রানাওয়াতের সিনেমা কিন্তু সেটা ফ্যাশন কিংবা গ্ল্যামার নিয়ে না, এটা যেন ভাবাই যায় না। কিন্তু খুব সাধারণ একটা মেয়ের চরিত্রে অভিনয় করেও নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছেন তিনি। সাধারণ একটা পরিবারের শান্ত মেয়ের বিয়ে ভেঙে যাওয়াতে মন বদলের জন্য চলে যায় প্যারিসে। সেখানকার নতুন পরিবেশ, বেড়ানো আর পাশাপাশি সাধারণ মেয়েটার আত্মবিশ্বস ফিরে পাওয়ার গল্প দেখানো হয়েছে সিনেমাটিতে।
বলিউড টপচার্ট
টু স্টেটস
অর্জুন কাপুর, আলিয়া ভাট
ভূতনাথ রিটার্নস
অমিতাভ বচ্চন, শাহরুখ খান
মে তেরা হিরো
বরুণ ধাওয়ান, ইলিনা ডি ক্রুজ
রাগিনি এমএমএস টু
সাহিল, সানি
কুইন
কঙ্গনা, রাজ
হলিউড টপচার্ট
আমইেজিং স্পাইডারম্যান টু
অ্যান্ড্রু গারফিল্ড, এমা স্টোন
দ্য আদার ওমেন
ক্যামেরুন ডিয়াজ, কেট আপটন
ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার
স্কারলেট জোহানস, ক্রিস ইভানস
রিও টু
জেসি ইসেনবার্গ ও অ্যানা হ্যাথওয়ে
নোয়াহ
জন লোগান, ড্যারেন
