স্যাটেলাইট

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৩৭
খাতরো কে খিলাড়ি জনপ্রিয় গেম শো  তাহমিনা মিলি  যারা ছোটপর্দা কিংবা বড়পর্দায় শ্বাসরুদ্ধকর অ্যাকশন সাসপেন্স থ্রিলপূর্ণ দৃশ্য দেখতে পছন্দ করেন, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তৈরি আমেরিকান টিভি শো ‘ফিয়ার ফ্যাক্টর’ বহু আগেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা লাভের পর পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় সেলিব্রেটিদের অংশগ্রহণে একই আদলে টিভি রিয়েলিটি গেম শো নির্মিত হয়েছে। ভারতেও ‘ফিয়ার ফ্যাক্টর’ টিভি শোর হিন্দি সংস্করণ ‘খাতরো কে খিলাড়ি’ ইতোমধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এখন কালারাস টিভি চ্যানেলে চলছে ‘খাতরো কে খিলাড়ির’ পঞ্চম সিজন। বলিউডে বহু সুপারহিট অ্যাকশন ছবির নির্মাতা রোহিত শেঠি এবারের সিজনে উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এর আগে শ্বাসরুদ্ধকর বিচিত্র আইটেমে পরিপূর্ণ এই টিভি রিয়েলিটি গেম শোটির বিভিন্ন সিজনের উপস্থাপনার দায়িত্বে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে। এবারে পঞ্চম সিজনের সবগুলো এপিসোড চিত্রায়িত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন লোকেশনে। হিংস্র বন্য প্রাণী, বিষধর সাপের সঙ্গে প্রতিযোগীদের অবস্থান থেকে শুরু করে শ্বাসরুদ্ধকর চোখ ধাঁধানো স্ট্যান্ট দর্শকদের খুব সহজেই আবিষ্ট করছে। সিনেমায় এ ধরনের দৃশ্য থাকলেও তা খুব দ্রুত পর্দা থেকে হারিয়ে যায় কিন্তু রিয়েলিটি গেম শো ‘খাতরো কে খিলাড়ির’ স্ট্যান্ট অ্যাকশন দৃশ্যগুলো বেশ ডিটেলসভাবে দীর্ঘসময় ধরে দেখানো হয়। যা দেখতে বসে ছোট-বড় সব বয়সী দর্শক রীতিমতো দমবন্ধ করা অবস্থায় চলে যান। তারা হারিয়ে যান অ্যাডভেঞ্চারের ভুবনে। এখানে অংশগ্রহণকারী সেলিব্রেটি প্রতিযোগীরা সিনেমার নায়ক-নায়িকাদের মতো অ্যাকশন স্ট্যান্ট দৃশ্যে ডামির সহায়তা নেন না, নিজেরাই সরাসরি অংশ নেন। ফলে দর্শক খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রতিযোগীদের দুর্দান্ত চ্যালেঞ্জের সঙ্গে একাত্ম হয়ে যান। ‘খাতরো কে খিলাড়ি’র এবারের পঞ্চম সিজনে ছোটপর্দা-বড়পর্দার একঝাঁক অভিনেতা-অভিনেত্রী মডেল, উপস্থাপক, কোরিওগ্রাফার, স্ট্যান্টম্যান, ব্যবসায়ী সেলিব্রেটি অংশ নিয়েছেন। ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হচ্ছে। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতার ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবেলা করে এবার কে চূড়ান্তভাবে বিজয়ী হন তা দেখার জন্য অপেক্ষা করছেন সব দর্শক। আগের সিজনগুলোর তুলনায় আরও আকর্ষণীয়, শ্বাসরুদ্ধকর, থ্রিল সাসপেন্সপূর্ণ এক গ্ল্যামারাস করে তুলতে এই জনপ্রিয় টিভি শোর সাথে সংশ্লিষ্ট সবাই মনোযোগী এবং যত্নবান রয়েছেন। কালারস টিভি চ্যানেলে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় অ্যাকশন স্ট্যান্ট রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি :ডর কা ব্লকবাস্টার’ দেখানো হয়। সাবিত্রী জনপ্রিয় হিন্দি টিভি চ্যানেল লাইফ ওকেতে চলছে ‘সাবিত্রী’ সিরিয়ালটি। অতিপ্রাকৃত ঘটনানির্ভর গল্প নিয়ে নির্মিত এই নাটকটি প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় দর্শকরা দেখতে পাবেন। সা রে গা মা পা ইন্ডিয়ান রিয়ালিটি শো ‘সারেগামাপা’। এই রিয়েলিটি শোটি, বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৯টায় জি টিভিতে প্রচার করা হয়।