নিজের মাটিতে গাওয়ার আনন্দই আলাদা

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৪১
কাজী শুভ অনুষ্ঠানে গান গাই তো হরহামেশায়। কিন্তু নিজের এলাকায় গাইবার মজাই আলাদা। আমার বাড়ী ভান্ডারিয়ার পাশের জেলাতেই। সেই হিসেবে ভান্ডারিয়ার কলেজমাঠ, সদর রোডে আড্ডা দেয়া হয়েছে অনেক। সেই তরুণবেলার স্মৃতিই যেন আকড়ে ধরেছিল বারবার। আফসোস রয়ে গেছে যে মাত্র দুটি গান গেয়ে শেষ করতে হয়েছে। কারণ একাধিক শিল্পীর আসরে মাঝরাত অব্দি এই আয়োজন যে এতটা জাঁকজমক পূর্ণ হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমি টানা কয়েকদিনের প্র্যাকটিস শেষ করে ভেবেছিলাম অন্তত ৬টি গান গাইবো। কিন্তু হলো না। তবে গ্রীনরুমে বসে যখন ভক্তদের সাথে ছবিশুটে ছিলাম। মোবাইল ক্যামেরা তরুণ -তরুণীদের জিজ্ঞাসা ছিল শুভ ভাই আপনার সোনা বউ গানটা রোজ দুতিনবার করে শুনি। তখন মনে হয় শিল্পী জীবনের এই তো স্বার্থকতা।