বিশ্ব কবিকে শ্রদ্ধা জানাতে এসএ টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে কবির কবিতা ও সংলাপে গাঁথা ‘প্রেম’ পর্বের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। আজ গুলশান ক্লাব, ল্যামডা হল থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি। যৌথ আয়োজনে রয়েছে এসএটিভি ও গুলশান ক্লাব, প্রিন্ট মিডিয়া—বাংলাদেশ প্রতিদিন ও নিউ এজ, রেডিও পার্টনার—রেডিও স্বাধীন। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। সমবেত সংগীতে সুরের ধারা ও রবিরাগ। আবৃত্তিতে শিমুল মুস্তাফা, শারমিন লাকী। একক সংগীতে পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শাকিলা জাফর, চঞ্চল খান, অণিমা রায়, আজিজুর রহমান তুহিন, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা।
