নিহত গরু ব্যবসায়ীর লাশ ফেরত

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:২৪
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী জনি ইসলামের (৩২) লাশ দুইদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাঁচবিবি থানা পুলিশ। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।