মুক্তিযোদ্ধার সন্তানের আবেদন

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:২৭
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ৯ ডিসেম্বর সরকার কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রাথমিক অধিদপ্তরের যথাযথ নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হই। চূড়ান্তভাবে নির্বাচিত ৪২ হাজার প্রার্থী থেকে প্রায় ১৫ হাজার ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট প্রার্থীদের প্যানেলভুক্ত করা রাখা হয়েছে। ইতোমধ্যে আমার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। আমি আর কোনোদিন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবো না। আমি একজন গরিব মুক্তিযোদ্ধার সন্তান। বলা হয়েছিল যে, মুক্তিযোদ্ধা কোটার জন্য ৩০% এবং মহিলা কোটার জন্য ৬০% বরাদ্দ থাকবে। পরীক্ষায় আমার জেলাভিত্তিক রোল নম্বর ছিল ৬১৯, জেলাভিত্তিক মেধা তালিকা ছিল ৫০ এবং ইউনিয়নভিত্তিক মেধা তািলকা ছিল ৪। আমার ইউনিয়নে ঐ তালিকা থেকে সাধারণ কোটায় ইতোমধ্যে ২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নিয়োগ পাইনি। মানবিক দিক বিবেচনা করে আমাকে নিয়োগদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করছি। নাছরিন আক্তার, মনোহরদী, নরসিংদী