শান্তি আলোচনায় সম্মত দ. সুদানের বিদ্রোহী নেতা .............. বান কি মুন

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:২৯
জাতিসংঘের মহাসচিব বলেছেন, দক্ষিণ সুদানের বিদ্রোহী প্রধান রিক মাচার দেশটির প্রেসিডেন্ট সালভা কির সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। তিনি আরো বলেন, সুদানের বিদ্রোহী নেতা রিক মাচার অঙ্গীকার করেছেন, তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে গিয়ে আলোচনা করে গত চার মাস ধরে চলা এ গৃহযুদ্ধের অবসান করতে চান। বান কি মুন গত মঙ্গলবার একদিনের জন্য দেশটি সফর করেন। দেশটিতে সংঘর্ষের ঘটনায় বাস্তুচ্যুত প্রায় ৮০ হাজার মানুষ জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানী জুবা পরিদর্শনের কয়েকদিন পর গত সোমবার সরকারি বাহিনী বিদ্রোহী দলের কাছ থেকে এই শহরটি নিজেদের দখলে নেয়। এদিকে দক্ষিণ সুদানে দায়িত্বরত জাতিসংঘ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, মসজিদ, গির্জা ও হাসপাতালে হামলা হয়েছে। স্থানীয় রেডিওতে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি ধর্ষণে উত্সাহিত করা হচ্ছে।