ইউটিউবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাকিস্তানে আইন পাস

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:২৯
ইউটিউবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাকিস্তানের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি আইন পাস হয়েছে। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়। ইসলাম-বিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তির পর ২০১২ সালে পাকিস্তানে ইউটিউব বন্ধ করে দেয়া হয়। -খবর টাইমস অব ইন্ডিয়ার। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য সাজিয়া মারি আইনটির বিরুদ্ধাচরণ করে বলেন,পাকিস্তান একটি ইসলামি দেশ। আফগানিস্তান, বাংলাদেশ এবং সৌদি আরবের মতো অন্যান্য ইসলামী দেশেও একই কারণে ইউটিউব বন্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পর ইউটিউবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহর করা হবে। তিনি আরো বলেন, ইন্টারনেটের থ্রিজি এবং ফোর-জি সেবা চালু হওয়ার পর ইউটিউবের ব্যবহার অস্বীকার করার কোন কারণ নেই।