সংবাদ কণিকা

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:২৯
পর্নো সাইট বন্ধে ক্ষতি বেশি! ইন্টারনেটে পর্নোগ্রাফির সব সাইট বন্ধ করা সম্ভব নয় এবং তা করতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি। সোমবার আদালতে পর্নো সাইট বন্ধের একটি আবেদনের শুনানিকালে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেভি বিশ্বনাথান বলেন, “সব পর্নো সাইট বন্ধ করতে গেলে বিপত্তি বাড়বে। সবকিছুই বন্ধ হয়ে যাবে। মানুষ পর্নো বিষয়ক কোন ভাল এবং গুরুত্বপূর্ণ লেখনীও আর পাবে না। এতে করে ক্ষতি আরো বেশি হবে”। —রয়টার্স ফেরি দুর্ঘটনাস্থলে ডুবুরির মৃত্যু দক্ষিণ কোরিয়ায় গত ১৬ এপ্রিল সংঘটিত ফেরি দুর্ঘটনাস্থলে কাজ করার সময় মঙ্গলবার একজন ডুবুরির মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের মুখপাত্র কো মিউং-সুক সাংবাদিকদের জানান, ৫৩ বছর বয়সী লী দুর্ঘটনাস্থলে প্রথমবারের মতো ডুব দিয়ে ২৫ মিটার গভীরে পৌঁছালে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভোগেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। -এএফপি ১০ কোটি ভুয়া একাউন্ট ফেইসবুকে! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি ‘ভুয়া’অ্যাকাউন্ট রয়েছে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা নিজের প্রকৃত অ্যাকাউন্টের পাশাপাশি অন্যান্য ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিন্ন নামে এসব ভুয়া অ্যাকাউন্ট সচল রাখছেন। তুরস্ক ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেই এ ধরনের অ্যাকাউন্ট বেশি বলে প্রতিবেদনে জানানো হয়। এ বছর মার্চে বিশ্বব্যাপী ১২৮ কোটি ব্যবহারকারী ফেইসবুকে ভিজিট করেছে। — টাইমস অব ইন্ডিয়া