কোচ লুই ফিলিপ স্কোলারি বিশ্বকাপের জন্য যে ব্রাজিল দল ঘোষণা করেছেন তাতে কাকা ও ফিলিপ্পে কোটিনহোর মতো বড় নামগুলো উপেক্ষিত থাকলো। ব্রাজিলকে ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপটি জেতানো এই কোচ মুলত গেল বছরের কনফেডারেশন কাপ জয়ী খেলোয়াড়দের উপরই মুলত আস্থা রেখেছেন। ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য দেয়া ২৩ সদস্যের দলে ১৭ জনই গেল বছরের বিশ্বকাপ প্রস্তুতিমুলক টুর্নামেন্টটিতে খেলেছেন। ব্রাজিল প্রতিযোগিতাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কাপটি তুলে নিয়েছিল। গতকাল বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ৯০০ রিপোর্টারের সামনে ঘোষণা করা দলটিতে সবচেয়ে বেশি ছয়জন খেলোয়াড় হলো ইংলিশ প্রিমিয়ার লিগের।
দল :গোলরক্ষক : জুলিও সিজার (টরন্টো এফসি), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (গ্রেমিও)।
রক্ষণভাগ : দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (ইন্টার-ন্যাজিওনাল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (প্যারি সেন জার্মেই), ডেভিড লুইজ (চেলসি), থিয়াগো সিলভা (প্যারি সেন জার্মেই), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিখ (ন্যাপোলি)।
মধ্যমাঠ : লুইজ গুস্তাভো (উলভসবার্গ), পলিনহো (টটেনহ্যাম), রামিরেস (চেলসি), ফার্নানদিনহো (ম্যানচেষ্টার সিটি), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), হার্নানেস (ইন্টারন্যাজিওনাল), বার্নার্ড শাখতার (ডোনেটস্ক)।
আক্রমনভাগ: ফ্রেড (ফ্লুমিনেস), নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিট সেন্ট পিটার্সবার্গ), জো (অ্যাটলেটিকো মিনেইরো)।
