ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের বৃত্তি

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৮
জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন সম্প্রতি ১ হাজার ৩২৮ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করে। গাজীপুরের কাপাসিয়ায় ঈদগাহ উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান সমাবেশে ৮৫৫ জনকে, সংস্থার প্রধান কার্যালয় কোনাবাড়ীতে ১৬৬ জনকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৯৯ জনকে, টাঙ্গাইল জেলার মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে ২০৮ জনকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজিজুল বারী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি