আলতাফ হোসেন
চট্টগ্রামে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ও চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আলতাফ হোসেন (৭৩) চিকিত্সাধীন অবস্থায় গতকাল নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।
আব্দুল করিম আকন্দ
ময়মনসিংহের মুক্তাগাছার ত্রিমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম আকন্দ (৫৮) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মরিয়ম নেছা
দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের অফিস কর্মী মো. আবদুস সাত্তারের মা মরিয়ম নেছা (৮০) গত মঙ্গলবার রাজবাড়ীর ব্রাহ্মণদিয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ৬ ভাই ও ১ বোন রেখে গেছেন। তার মৃত্যুতে ইত্তেফাকের চট্টগ্রাম অফিসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
