রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৮
হাফিজুর রহমান খান ওয়ারেছ দৈনিক ইত্তেফাকের নেত্রকোনার বারহাট্টার সাবেক সংবাদদাতা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাফিজুর রহমান খান ওয়ারেছ (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। নেত্রকোনা জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর জেলা কবরস্থানে তাকে দাফন করা হয়। মো. শামসুল হক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের মুক্তিযোদ্ধা ও রংপুর চিনিকলের কর্মচারি মো. শামসুল হক (৬০) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।