অনেক হয়েছে এবং অনেক কষ্ট ষাড়কে সহ্য করতে হয়েছে। আর নয়। এবার একটু হলেও মানুষের তৈরি জাতভাইয়ের মধ্যকার যুদ্ধ থেকে রক্ষা পাবে ষাড়েরা। এই যুদ্ধ বন্ধে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
তামিলনাডু রাজ্যের জাল্লিকাত্তু এলাকায় ষাড় যুদ্ধ একটি ঐতিহ্যবাহী উত্সব। প্রতিবছর এই উত্সব ঘটা করে পালন করা হয়। অবোধ পশু ষাড় দিয়ে যুদ্ধ করিয়ে পুরস্কারটা ঠিকই নিজেদের ঘরে নিয়ে নেয় লোভী মানুষগুলো। কষ্ট যা ষাড়ের! রায়ে আদালত বলেছে, পশুদের দিয়ে এই ধরনের প্রতিযোগিতা একটি নিষ্ঠুর কাজ এবং এটা জীবজন্তু সুরক্ষা আইনের পরিপন্থী। জীবজন্তু নিয়ে আদালতের এই রায়কে ইতিহাস বলে উল্লেখ করেছেন মানবাধিকার কর্মীরা। ২০০৮ সালেও একবার এই প্রতিযোগিতা নিষিদ্ধ করেছিল আদালত। কিন্তু রায়ে কিছু নিয়ম মেনে প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু লোভী মানুষগুলো কী পশুর কষ্ট বোঝে! তাইতো এবার সম্পূর্ণভাবে নিষেধ করতে হলো আদালতকে। - বিবিসি
