বরিশাল-৫ আসনে উপ-নির্বাচন

আজ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:৫৭
আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১২ প্রার্থীর সাক্ষাত্কার আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সংসদীয় বোর্ডের নেতাদের উপস্থিতিতে এ সাক্ষাত্কার নিবেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন ওই আসনের সদ্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা হক, সাবেক এমপি জাহিদ ফারুক, আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ, মোর্শেদা বেগম লিপি, মাহবুব উদ্দিন আহমেদ, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ড. ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভীন তালুকদার, শাম্মী আহমেদ, মিল্লাত হোসেন।