৯ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২৬ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৯ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও মকর। আপনার শুভসংখ্যা: ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: হীরা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে: আপনি উচ্চাভিলাষী, সাহসী, অনমনীয় ও দৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী। সৃজনশীলতা, সৌন্দর্য ও বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ দুর্বার। প্রেম রোমান্স ও এডভেঞ্চারে আপনার জীবন ঘটনা বহুল হয়ে উঠতে পারে। দীর্ঘস্থায়ী ঘাত-প্রতিঘাত ও শত্রুতার সম্মুখীন হতে পারেন আপনি। তবে উচ্চাভিলাষ, সাংগঠনিক ক্ষমতা ও ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু আপনি জয় করতে পারেন। তবে আপনাকে আরও কৌশলী ও ডিপ্লোম্যাট হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ড. কুদরত-ই-খুদা, রানা প্রতাপ সিং, রাজনীতিক গোপাল কৃষ্ণ গোখলে, আলবার্ট ফিনি, বিজ্ঞানী কার্ল লেভেল প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ সন্তানের কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজের চাপ থাকবে। তবে কাজে মন বসানো কঠিন হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কোনো লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। পারিবারিক কোন সমস্যা সমাধান করতে পারবেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। আর্থিক ভাবে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। কোনো উপকৃত ব্যক্তির আচরণে মনে কষ্ট পাবেন। মনে রাখবেন, অপাত্রে দান সুফল দেয় না। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রতারিত হওয়ার আশংকা আছে ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পরোপকারের জন্য সময় ও অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বৈবাহিক ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। আর্থিক ব্যাপারে কোনো উদ্যোগ সফল হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ছেলেমেয়েদের কোনো সুকর্মের জন্য তৃপ্তি বোধ করবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মানসিক চাপে ভুগতে পারেন। যে কোনো উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বাড়িতে কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। ভাইবোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজকর্মে নিজের মনের মত অগ্রগ্রতি লাভ হতে পারে। সাফল্যের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বিদ্যার্থীদের জন্য সময় ভালো থাকবে। চলমান পরীক্ষায় সুফল আশা করতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়িক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সরকারি চাকুরেদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। উপরস্থ কর্মকর্তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। বৈবাহিক ব্যাপারে আজ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক ভালো যাবে। বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বিশেষ কোনো আশাপূরণ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি কিছুটা সমস্যা বহুল হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। জনহিতকর কাজে জড়াতে পারেন। কোনো গুণীজনের সাথে যোগাযোগ হতে পারে। শরীর ভালো যাবে না। ব্লাডপ্রেসার সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। নিজের মনের মত করে কোনো কাজ শেষ করতে পারবেন না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
