ক্যাপসন নিউজ

আপডেট : ০৮ মে ২০১৪, ২০:৪৩
ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলের আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইডিএসলসি ইনভেস্টমেন্টস্। সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন আইডিএলসি ইনভেস্টমেন্টস্-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এবং ইমপ্রেস নিউটেক্স কম্পোজিটের সিএফও মীর সাজেদ-উল-বাশার সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ১৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শাহীন মাহমুদ। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান গাজী গোলাম মূর্তজা প্রমূখ ঢাকা ইমামগঞ্জ এলাকায় ফারমার্স ব্যাংক লিমিটেডের ১৬তম ইমামগঞ্জশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আত্হার উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন