সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে এলজিইডি নির্মিত গারাঙ্গিয়া-হাতিয়ারপুল সেতুর মধ্যখানে ভেঙ্গে গিয়ে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে স্কুল, মাদ্রাসার ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণ। ভেঙ্গে যাওয়া সেতুর মাঝে গাছ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটর সাইকেল, বেবি ট্যাক্সি ও রিকশা। সেতুটি মেরামত করা না হলে যে কোন সময় এটি সম্পূর্ণ ভেঙ্গে গিয়ে সাতকানিয়া ও লোহাগাড়া সদরের সাথে ৪ ইউনিয়নের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে -ইত্তেফাক
