ম ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
জনবল সংকটের কারণে ফুলবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যক্রম পরিচালনায় স্থবিরতা দেখা দিয়েছে । এ কারণে জমির খাজনা-খারিজসহ নামজারি করতে এসে দুর্ভোগে পড়ছেন ভূমি মালিকেরা।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দপ্তরের অধীন পৌর ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসসমূহে ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। ১৪টি পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম রওশন কবির বলেন, খাজনা-খারিজসহ নামজারির জন্য যে পরিমাণ আবেদন প্রতিদিন জমা পড়ছে তাতে ১ জন অফিস সহকারী দিয়ে কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এরপরও রয়েছে মিসকেসসহ অর্পিত ও ভিপি সম্পত্তির মতামত প্রেরণ। শুধুমাত্র জনবল সংকটের কারণে একটি কাজ করতে গেলে অন্য কাজ বন্ধ থাকছে। এতে সাধারণ মানুষকে দাপ্তরিক সেবা দেয়া কষ্টকর হয়ে পড়েছে।
